বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ উপন্যাসের তালিকা
পথের পাঁচালী (১৯২৯) প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস (Top Bengali Novels)।
View More
সেই সময় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় এর লেখা একটি বাংলা ঐতিহাসিক উপন্যাস যার উপজীব্য ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশ শাসনামলের বিকাশমান কলকাতা নগরীর সমাজ এবং মানুষ (Top Bengali Novels)
View More
টেনিদা বা টেনি বা ভজহরি মুখার্জি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। টেনিদা মূলত উত্তর কলকাতার পটলডাঙায় বসবাসরত একটি স্থানীয় চরিত্র। টেনিদার প্রকৃত নাম ভজহরি মুখার্জি।
View More
শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রেমের উপন্যাস। ১৯২৭ সাল (১৩৩৪ বঙ্গাব্দের ভাদ্র) থেকে ১৯২৮ সাল (১৩৩৪ বঙ্গাব্দের চৈত্র) পর্যন্ত প্রবাসীতে ধারাবাহিকভাবে রচনাটি প্রকাশিত হয়।
View More
পুতুল নাচের ইতিকথা বাঙালি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস। প্রকাশিত হয় ১৯৩৬ সালে। উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র গ্রামের ডাক্তার শশী। ঈশ্বরের প্রতি তার বিশ্বাস নেই।
View More
ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট চরিত্র হিসেবে ব্যোমকেশ বক্সীর আবির্ভাব হয় সত্যান্বেষী গল্পে
View More
চাঁদের পাহাড় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বাংলা রোমাঞ্চকর উপন্যাস। ১৯৩৭ সালে গ্রন্থাকারে বের হওয়া এই উপন্যাসটি শঙ্কর নামক ভারতবর্ষের সাধারণ এক তরুণের আফ্রিকা মহাদেশ জয় করার কাহিনি।
View More
দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি প্রণয়ধর্মী বাংলা উপন্যাস। দেবদাস শরৎচন্দ্রের প্রথম দিকের উপন্যাস। রচনার সমাপ্তিকাল সেপ্টেম্বর ১৯০০। কিন্তু প্রকাশনার বছর ১৯১৭।
View More
আনন্দমঠ ঊনবিংশ শতাব্দীর ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। এর প্রকাশকাল ১৮৮৪ খ্রিস্টাব্দ। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এর একটি বিশেষ ভূমিকা আছে
View More
প্রথম প্রতিশ্রুতি সাহিত্যিক আশাপূর্ণা দেবীর একটি বিখ্যাত উপন্যাস (Bangla Novel)। এই উপন্যাসের জন্য তিনি ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন।
View More
প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা সত্যজিৎ রায় সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। ১৯৬৫ সালের ডিসেম্বর মাসের সন্দেশ পত্রিকায় ফেলুদা সিরিজের প্রথম গল্প “ফেলুদার গোয়েন্দাগিরি” প্রকাশিত হয়
View More
তুঙ্গভদ্রার তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ইতিহাস আশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি প্রকাশের পর এটি রবীন্দ্র পুরষ্কারে ভূষিত হয়েছিল। তুঙ্গভদ্রার তীরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ইতিহাস আশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি প্রকাশের পর এটি রবীন্দ্র পুরষ্কারে ভূষিত হয়েছিল।
View More
ঘুণপোকা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি জনপ্রিয় উপন্যাস। গল্পটা অনেকটা এই রকম… সেইন্ট অ্যান্ড মিলারের চাকরিটা জুন মাসে ছেড়ে দিল শ্যাম। চাকরি ছাড়ার কারণটা তেমন গুরুতর কিছু ছিল না
View More